ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

শেবাচিম হাসপাতাল, পরিচালকের দায়িত্ব নিলেন ব্রিঃ জেনারেল মশিউল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে দায়িত্ব বুঝে নেন তিনি। এ কে এম মশিউল মুনীর এই হাসপাতালের ৬৮তম পরিচালক।

দায়িত্ব নেওয়ার সময়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে গত ৭ নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে সেনাবাহিনীর মেডিক্যাল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল ও দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগ দেওয়ার আগে ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা।

হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে পদে পদে দুর্নীতি বন্ধ, চিকিৎসার ক্ষেত্রে অব্যবস্থাপনা দূর করে গরিব-অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই দাবি তুলেছেন তারা।

এই দাবির পক্ষে হাসপাতাল ক্যাম্পাসে ব্যানার ও পোস্টার সাঁটিয়েছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি দল গত ১ অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবির কথা তুলে ধরেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

শেবাচিম হাসপাতাল, পরিচালকের দায়িত্ব নিলেন ব্রিঃ জেনারেল মশিউল

আপডেট সময় : ১০:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪