ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে আবারও জেলেদের হামলা, কর্মকর্তাসহ আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক 

বরিশালের মুলাদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানের ট্রলারে আবার হামলা চালিয়েছে জেলেরা। এতে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, মেরিন ফিশারিজ কর্মকর্তা ও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার জয়ন্তী নদীর গাছুয়া ইউনিয়নের বাঘাবাড়ি পাকা রাস্তার মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে আজ রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা জেলেদের বিরুদ্ধে মুলাদী থানায় একটি মামলা করেছেন।

এরআগে, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের নাজিরপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মেরিন ফিশারিজ কর্মকর্তার ট্রলারেও হামলা চালায় জেলেরা। ওই ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, শনিবার রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে অভিযান চালায় প্রশাসন। অভিযানের ট্রলারটি আড়িয়াল খাঁ নদ ঘুরে জয়ন্তী নদীর গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা বাঘাবাড়ি এলাকায় পৌঁছালে দুই শতাধিক জেলে অতর্কিত হামলা চালায়। জেলেরা কাদামাটি, ইটপাটকেল ছুড়ে অভিযানে থাকা কর্মকর্তা ও পুলিশকে নাস্তানাবুদ করে মারাত্মক আহত করে।

জেলেদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনির হোসেন, ফাঁড়ির ৮ পুলিশ সদস্য, ট্রলার চালক ও সহযোগীসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, সরকারের নির্দেশনায় গত ১৩ অক্টোবর থেকে নিয়মিত ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে জেলেদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ইলিশ রক্ষা অভিযানে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে আবারও জেলেদের হামলা, কর্মকর্তাসহ আহত ২০

আপডেট সময় : ০৯:২১:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪