ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

বরিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা আজ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন, জেলা জনশক্তি অফিস, টিটিসি ও মহিলা টিটিসি, ওয়েলফেয়ার সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংক বরিশাল আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ। এতে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ।

প্রধান অতিথি বলেন, আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স । দেশকে বিশ্ব দরবারে সম্মানিত করতে আমাদেরকে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে। এসময় তিনি তথ্য ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বিদেশ যেতে ইচ্ছুকদের প্রযুক্তিজ্ঞান অর্জনের আহ্বান জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বের প্রায় ১৭৩টি দেশে জনশক্তি রপ্তানি করে। এসকল দেশে দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠাতে পারলে এবং বৈধ পথে রেমিট্যান্স দেশে আসলে অর্থনীতি আরো বেশি শক্তিশালী হবে।

এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি ব্যাংক, টিটিসি’র প্রশিক্ষণার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে টিটিসি মাঠে দিনব্যাপী জব ফেয়ারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপন

আপডেট সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪