ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে বাকস্বাধীনতাকে হত্যা করেছে: আবু নাসের রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, আমার মৌলিক স্বাধীনতা ও বাকস্বাধীনতাকে কেউ যাতে কোনোদিন হত্যা না করতে পারে সেজন্যই স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। আমরা ইতিহাস থেকে জেনেছি ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। সেদিন গণতন্ত্র হত্যা করেছিল আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে মানুষের বাকস্বাধীনতা হত্যা করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, গত ১০-১৫ বছরে আপনারা কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোট তাদের লাগেনি তাই তারা তাদের আখের গুছিয়েছে।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) আমাদের নেত্রী খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল, তারা তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর হাতে তো সব ফয়সালা। তিনি ফয়সালা করে দিলেন খালেদা জিয়া সম্মানিত হবেন, তারেক রহমান বেঁচে থাকবেন আর তাই হলো। কিন্তু আপনি (শেখ হাসিনা) ভারতে গিয়ে পালিয়েছেন। আপনার সহকর্মীরা বনে-জঙ্গলে, ভারতে, বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে আছেন। কারা করেছে- ‘আল্লাহর পাঠানো আবাবিল পাখি সেটা করেছে’। আল্লাহ যেমন কাবাঘর রক্ষা করেছে আবাবিল পাখি দিয়ে, তেমনি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে ছোট ছোট বাচ্চাদের রাজপথে নামিয়ে দিয়ে। এক একটা মাধ্যমে আল্লাহপাক মানুষকে রক্ষা করেন। আবার গত ১৫ বছর বিভিন্নভাবে তিনি পরীক্ষাও করেছেন।

এ সময় তিনি বাংলাদেশকে আর কেউ পেছনে নিয়ে যেতে না পারে, এ দেশের গণতন্ত্র হত্যা না করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রহমাতুল্লাহ বলেন, আপনারা জানেন আমাদের নেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি কিন্তু এ দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে গণতন্ত্রের পক্ষে অবস্থান করেছেন। তিনি স্বৈরশাসকের সঙ্গে কিছুটা আপস করলে এমন অসুখের সম্মুখীন হয়ত হতে হতো না। তার অবস্থানের কারণে হাসিনা সরকার তাকে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে বিভিন্নভাবে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্নভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা যেন আমাদের মনের মতো, আশার মতো, আকাঙ্ক্ষার মতো একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই ষড়যন্ত্র ছিন্ন করে তারেক রহমান যেন আমাদের মধ্যে এসে আগামীর নির্বাচনে নেতৃত্ব দিতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে বাকস্বাধীনতাকে হত্যা করেছে: আবু নাসের রহমাতুল্লাহ

আপডেট সময় : ১২:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫