ঢাকাThursday , 23 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিভাগের বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটিতে ভোলার আহবায়ক ‘আবু নাসের রহমাতুল্লাহ’

admin
January 23, 2025 11:53 pm
Link Copied!

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল বিভাগের এক সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিভাগের ছয় সাংগঠনিক জেলা ও বরিশাল মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের লক্ষ্যে নিম্নলিখিত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

এর মধ্যে ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহকে। তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া পিরোজপুর জেলা কাজী রওনাকুল ইসলাম টিপু, বরগুনা জেলা কাজী রওনাকুল ইসলাম টিপু এবং ঝালকাঠী জেলায় হায়দার আলী লেলিনকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বুধবার দলটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বরিশাল মহানগর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে হাসান মামুনকে। বিএনপি বরিশাল বিভাগীয় দলনেতা ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।