ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজা উপলক্ষে ২৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হুমায়ুন কবিরের উদ্যোগে শাড়ি ও কাপড় বিতরণ শারদীয় দুর্গোৎসবে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ২৬টি পূজামণ্ডপে অর্থসহায়তা প্রদান বরিশালে সদর উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক

আইএফআইসি ব্যাংক সালমানমুক্ত, পর্ষদ পুনর্গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ। পুনর্গঠিত পর্ষদে নেতৃত্বে দেবেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মেহমুদ হোসেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংক কর্তৃক আইএফআইসি ব্যাংকের পর্ষদ গঠন করা হলো।

পর্ষদে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, ন্যাশনাল ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজী মো. মাহবুব কাশেম স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনজুরুল হক প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর আত্মগোপনে চলে যান গভর্নর আব্দুর রউফ তালুকদারও। নতুন গভর্নর হিসেবে যোগ দেন ড. আহসান এইচ মনসুর। তিনি দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাত পুনর্গঠন শুরু করেন। ইতোমধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা আটটি ব্যাংকসহ বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের সব কটিই নানা সমস্যার কারণে তারল্যসংকটে ভুগছিল।

তারই ধারাবাহিকতায় সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের পুনর্গঠন করা হলো। শেখ হাসিনার সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান ২০১৫ সাল থেকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

আইএফআইসি ব্যাংক সালমানমুক্ত, পর্ষদ পুনর্গঠন

আপডেট সময় : ১০:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪