ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সুস্থতা কামনায় দোয়ার আবেদন বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন

বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান, আ’লীগের ২ নেতা-নেত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার ঘটনায় দুই আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ ।

শুক্রবার ( ৮ আগস্ট) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো- পতিত সরকারের নগর আওয়ামী যুবলীগের সদস্য আজিম সরদার দিদার ও নগর আওয়ামী লীগের নেত্রী ইসরাত জাহান নিপা। এর মধ্যে আসামি দিদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশীয় অস্ত্র নিয়ে হামলায় দায়ের করা মামলায় তার নিজ এলাকা নগরীর জব্বার মিয়ার গলী ও নিপাকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার ঘটনায় ভিআইপি গেইট সংলগ্ন নিজ বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, স্বৈরাচারি আওয়ামী লীগের পতনে এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আজিম সরদার দিদারসহ পতিত সরকারের দোসররা। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হলে এজাহারভুক্ত আসামি হন তিনি। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও গোপনে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন আওয়ামী লীগ নেত্রী ইসরাত জাহানা নিপা।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অপরজনকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান, আ’লীগের ২ নেতা-নেত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫