ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

বরিশালে বাড়িতে মজুত করা হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধার, দুই ভাই আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক 

বরিশালের মুলাদী উপজেলার একটি বাড়ি থেকে হাতবোমা ও দেশি অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের প্রয়াত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার বংশ ও সরদার বংশের মধ্যে পুরনো বিরোধ রয়েছে। এ ঘটনার জেরে ২০২৩ সালের ২৩ অগাস্ট আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করে সরদার বংশের লোকজন।

সেই সময় হত্যায় জড়িত সন্দেহে কামাল সরদার ও জামাল সরদারসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন আগে তারা জামিনে মুক্ত পেয়েছেন। আবার ফেরিঘাট এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে এক পক্ষের বাড়িতে অস্ত্র মজুতের খবর পায় পুলিশ।

ওসি সফিকুল ইসলাম বলেন, সকালে সেনাবাহিনী ও পুলিশ আব্দুর রব হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘর তল্লাশি করে আটটি বল্লম ও লেজা, ১৩টি হাতবোমা, বিভিন্ন দেশি অস্ত্র ও নগদ পাঁচ লাখ ৮০ হাজার ৫০০ জব্দ করা হয়। আটক করা হয় আব্বাস ও বশিরকে।

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

বরিশালে বাড়িতে মজুত করা হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধার, দুই ভাই আটক

আপডেট সময় : ০৯:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫