ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

পিছিয়ে পড়া বরিশালের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানালেন শ্রম ও কর্মসংস্থান সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

অবহেলিত ও পিছিয়ে পড়া বরিশালকে সমতার ভিত্তিতে উন্নতির শিখরে নিয়ে যেতে সকলকে যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি। প্রেসক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু।

মতবিনিময় সভায় সচিব এএইচএম সফিকুজ্জামান আরো বলেন, অনগ্রসর বরিশালকে এগিয়ে নিতে কিভাবে কাজ করা যায় এজন্য আমি নিজ উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। পদক্ষেপের অংশহিসেবে বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োজিত বরিশালের সচিব পদমর্যাদার ৬ জনসহ সরকারের বিভিন্ন দপ্তর, প্রশাসন এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত বরিশালের সন্তানদের একিভূত করে কিভাবে বরিশালের উন্নয়ন করা যায় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করে আমরা কাজ শুরু করেছি।
সচিব বলেন, বরিশালের উন্নয়নে আমরা কোন দান নয়, চাই সমতার ভিত্তিতে উন্নয়ন। অপার সম্ভাবনার বরিশালের সমষ্টিগত উন্নয়নে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে পিছিয়ে পড়া বরিশালকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।
মতবিনিময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এমএম আমজাদ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রেসক্লাব সদস্য বেলায়েত বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্লাবের কার্যকরী সংসদের নেতৃবৃন্দের পাশাপাশি সিনিয়র ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

পিছিয়ে পড়া বরিশালের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানালেন শ্রম ও কর্মসংস্থান সচিব

আপডেট সময় : ১০:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫