ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে- বরগুনায় জিয়াউদ্দিন সিকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হয়ে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া। তিনি বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র সভাপতিও।

আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বরগুনার বেতাগী উপজেলা বাসস্ট্যান্ডে বেতাগী-বরিশাল রুটে বাস চলাচলের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথী হিসেবে এসব কথা বলেন তিনি।

জিয়াউদ্দিন সিকদার বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে দুইবার। একটি হলো ৭১ এর মুক্তিযুদ্ধ ও আরেকটি ৫ আগস্ট। স্বৈরাচারি আওয়ামী লীগের হাতে দীর্ঘ সময় হামলা-মামলা, হয়রানি নির্যাতনের শিকার হতে হয়েছিল। সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধে পালিয়েছে স্বৈরাচারী দল।

তিনি আরও বলেন, এর আগে ১৯ শে জুলাই আমাদের ওপর বর্বর হামলা করেছে সন্ত্রাসী পতিত আওয়ামী লীগ। আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ক্ষমা চেয়ে পালাতে বাধ্য হয়। আমরা তারেক জিয়ার সৈনিক ও বিএনপি’র কর্মী হিসেবে পালাইনি। মুখোমুখি অবস্থানে থেকে জীবন ঝুকির মধ্যে রেখে স্বৈরাচারি আওয়ামী লীগকে প্রতিহত করতে সক্ষম হয়েছি।

জিয়াউদ্দিন বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। আমরা জনগণের সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবো। সেই গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চাই। যার হাত ধরে সুরক্ষিত থাকবে দেশ ও গণতন্ত্র। উন্নত ও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন করা হবে।

এসময় বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতিকে ধন্যবাদ জানান তিনি। যাত্রীদের সুবিধার্থে বেতাগী থেকে বরিশাল রুটে সরাসরি বাস চলাচলে উভয় গ্রুপের মধ্যে ব্যবসায়ীক ও যাত্রী সেবার মানোন্নয়ন ইতিবাচক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জিয়াউদ্দিন সিকদার।

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের আহবায়ক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো: হুমায়ুন মল্লিক, বরিশাল পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আনোয়ার হোসেন ও সহ-সভাপতি মো: মোশাররফ হোসেন সান্টু, বরগুনা বাস মালিক গ্রুপের যুগ্ন আহবায়ক মো: ফারুক সিকদার, বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো: নাসির উদ্দিন মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সদস্য ( আহবায়ক কমিটি) মো: ইকবাল হোসেন সোহাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে- বরগুনায় জিয়াউদ্দিন সিকদার

আপডেট সময় : ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫