ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত ডা. মাসুম আহমেদকে ইসলামী ব্যাংক হাসপাতালের ফুলেল শুভেচ্ছা সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ ফের অসাধু মহলের অপ-তৎপরতার শিকার বরিশাল বিআরটিসি ডিপো ম্যানেজার! এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী বরিশাল টিটিসিতে নিয়মিত ব্যাচ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কড়াপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এমপি মজিবর রহমান সরোয়ারকে বিএনপি নেতা মনিরুজ্জামানের ফুলেল শুভেচ্ছা বিশ্ব শিক্ষক দিবসে বরিশালের এ.কে ইনস্টিটিউশনে শিক্ষক দিবস পালিত বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেটিং কনফারেন্স অনুষ্ঠিত উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত

কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সমৃদ্ধ অর্জন সম্ভব নয়- আবু নাসের মো: রহমাতুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

দেশের সমৃদ্ধ লাভে কৃষকদের উন্নয়ন করতে হবে, অন্যথায় সমৃদ্ধ অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবু নাসের মোঃ রহমাতুল্লাহ। তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের স্কুল মাঠে আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, গত ১৫ বছরে কৃষি উৎপাদনের সব সামগ্রীর মুল্য বৃদ্ধি করে কৃষকদের জিম্মি করে রাখে স্বৈরাচারী আওয়ামী লীগ। বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে, কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। সার, বীজসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি করে কৃষি উৎপাদন ব্যাহত করে। বেশি দামে সামগ্রী ক্রয়ে ভারত নির্ভর করতে বাধ্য করে। কৃষির উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সন্ত্রাসী আওয়ামী লীগ দেশকে দুর্নীতি আর লুটপাটের রাজ্যে পরিণত করে। দেশজুড়ে চালিয়েছে খুন, চাদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড। খুনী হাসিনা পালিয়েছে। দেশ মুক্ত হয়েছে স্বৈরাচারদের থেকে। মানুষ স্বস্তি পেয়েছে। তবে খুনীরা পালালেও তাদের দোসরসা রয়েছে দেশের অভ্যন্তরে। তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই ক্ষতিসাধণের পায়তারা চালাবে।

আবু নাসের বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষকদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন জিয়াউর রহমান। তিনি আরও বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সফলা, শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দূর্ভিক্ষের কবলে নিপতিত হয়। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানী শুরু করে। এছাড়া বিশেষ কৃষি ঋণ কর্মসূচী, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচীসহ কৃষি ও কৃষকদের উন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে কৃষকদের উন্নয়নের পরিকল্পনা লিপিবদ্ধ রয়েছে। এর মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে সেই হারানো বিপ্লব ফিরে আসবে। আগামীতে তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন দেশের উন্নয়নে তার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৩ মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ের কর্মসুচীর অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শায়েস্তাবাদ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো: শামীম মুন্সির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মো: শফিউল আলম শফরুল, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মো: রেজাউল ইসলাম চুন্নু, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না, ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জাহিদ হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সমৃদ্ধ অর্জন সম্ভব নয়- আবু নাসের মো: রহমাতুল্লাহ

আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫