ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিরোধীয় জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের দেখেই তেড়ে আসলেন অভিযুক্তের স্ত্রী! বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ প্রযুক্তি শিক্ষায় নারীদের স্বনির্ভরতার স্বপ্ন, বরিশাল মহিলা পলিটেকনিকে যাত্রা শুরু! বরিশালে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালে মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বরিশালে কিশোরীদের স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতা কার্যক্রম রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী ‘মিজান সুইট মিটে’র উদ্বোধন জমি বিরোধের জেরে কাউন্সিলরকে নিয়ে মিথ্যাচার ও হয়রানী, ক্ষুদ্ধ স্থানীয়রা-সুষ্ঠু তদন্ত দাবী!

গৌরনদীতে শিশু সাফওয়ান হত্যাকাণ্ড/ দুই আসামির বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে দাদাবাড়িতে বেড়াতে এসে গত বুধবার নিখোঁজ হয় সাত বছর বয়সি শিশু সাফওয়ান। গত বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) নিহত শিশুর বাবা ইমরান সিকদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গতকাল বিকালে নিহত শিশু সাফওয়ানের জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা দুই আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, ‘গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে বেড়াতে এসে নিহত হয় শিশু সাফওয়ান। নিহতের বাবা ইমরান সিকদার বাদী হয়ে লোকমান চৌধুরী, রোমান চৌধুরী, মুজাম্মেল হক চৌধুরীসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহারনামীয় আসামি লোকমান চৌধুরী, রোমান চৌধুরী, মুজাম্মেল হক চৌধুরী ও আমিনা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিকালে নিহত শিশু সাফওয়ানের জানাজা শেষে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ জনতা আসামি লোকমান হোসেন ও সরিকল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন চৌধুরীর বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে দুটি বাড়িতে আগুন দেয়। আসামিদের গ্রেপ্তারের পর থেকেই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। যে কারণে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিপুল জানান, আগুন নেভানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। পরে প্রশাসনের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নিহত শিশুর একাধিক স্বজন জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ লোকমান চৌধুরী, রোমান চৌধুরী ও মুজাম্মেল হক চৌধুরী ও তাদের সমর্থকরা শিশুটিকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির দাদা বারেক সিকদার বাদী হয়ে ওই দিনই গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা মান্না বেপারির বাড়ির পেছনে ডোবায় শিশু সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
1
ট্যাগস :

গৌরনদীতে শিশু সাফওয়ান হত্যাকাণ্ড/ দুই আসামির বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ১০:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫